Tuesday, February 11, 2014
রুদ্রনীল রায়চৌধুরী৴৴৴
" মায়াবৃক্ষ "
————রুদ্রনীল রায়চৌধুরী৴৴৴
ভোরের উদিত সূর্যের আভা দিয়ে—
সাজিয়ে দিয়েছি তোর প্রথম বেলা
ঘন অভিমানে থরে থরে সাজান—
চোখের নদীতে নিত্য টইটুম্বুর খেলবি বলে,
হাসবি-কাঁদবি, আর বিবর্ণতার নির্যাস ছুড়ে ফেলে
প্রণয়ের আঁচলে বাঁধবি বাসা, নতুবা—
খেলার ছলে শুভ্র অনুমানে আঁকবি ছবি !
বলনা, তুই কি আমার মায়াবৃক্ষ হবি ?
নিদ্রার নীলে ডুবে যেতে যেতে বলবি কথা,
নীহারিকা হয়ে চুপি চুপি কাছে এসে—
বর্ষণ করবি প্রেমের নীলাভ কারুকাজ,
ছিন্নভিন্ন হওয়ার আগে হৃদয় গভীরে মুখ লুকাবি !
বলনা, তুই কি আমার মায়াবৃক্ষ হবি ?
চোখের ভেতর আকাশ দেখে
বিভেদ পোড়া শূন্যতায় হয়ে উঠি পরিপক্ক,
জেনে নিলাম তুই আমার—
তুই যে আমার একটাই মায়াবৃক্ষ ।।৴৴৴
Subscribe to:
Post Comments (Atom)
2 become 1, Spice girls Share my little try https://www.youtube.com/watch?v=pmwugsEYcGw#action=share
-
There had been talk, lots of it. The same conversation echoed through bars, shops and offices. News of the sighting travelled through the ...
-
Jeanette is making bramble jelly. She is trying to listen to the Morning Story on Radio 4 while she goes about her task. Jeanette’s brow ...

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.